লোড হচ্ছে...
গাজীপুরের শিল্পাঞ্চলে বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় সংঘর্ষে পুলিশ ও আনসারের অন্তত আট সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
৪৩ মিনিট আগে

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, জেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়কের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে এনেছে। শ্রমিক অসন্তোষের কারণে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে থেকেই বিভিন্ন এলাকায় ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
২১ ঘণ্টা ১ মিনিট আগে

আগামী ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে শ্রমিকদের লে-অফের ক্ষতিপূরণসহ সকল পাওনা পরিশোধ করা হবে।
৩ দিন আগে

শামস তাহির নিজের মোটরসাইকেল চালিয়ে জৈন্তাপুর বাজার থেকে দরবস্ত বাজারে যাচ্ছিলেন। এ সময় জাফলংগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
৩ দিন আগে

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।
৫ দিন আগে

স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, সকালের দিকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলো গন্তব্যে পৌঁছাতে পেরেছে। তবে কোনো কোনো বাস বিকল্প পথ ব্যবহার করেছে।
৬ দিন আগে

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ।
৭ দিন আগে

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
৮ দিন আগে

বিকেলে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে এসএম গার্মেন্টস-সংলগ্ন এলাকায় আবারো লোকজনের জমায়েত ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দেয়। এ সময় বিজিবি, শিল্প পুলিশ ও পুলিশের সাথে সমন্বয় করে আনসার সদস্যরা টহল ও পদযাত্রা পরিচালনা করেন।
৮ দিন আগে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে চলে যান। পরে সড়কে যান চলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক হয়।
৯ দিন আগে

বৃহস্পতিবার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। ওই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। পরে ওই আন্দোলনে আহত এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
১১ দিন আগে

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট তারা মহাসড়কে অবস্থান করেন। পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়া হয়েছে।’
১৩ দিন আগে

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকরা আবারো সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে বলেও জানান তিনি।
১৩ দিন আগে

তার দাবি, ইউপিডিএফের দলীয় স্বার্থে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি গঠন ও পরিচালিত হয়েছে। সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনায়ও তার ভূমিকা ছিল বলে তিনি উল্লেখ করেন।
১৪ দিন আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চুরির অপবাদে মো: ফারুক হোসেন নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওই যুবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী।
১৫ দিন আগে

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
১৬ দিন আগে

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘জবাব চাই, জবাব চাই, মধ্যরাতে হামলা কেন’, ‘বোনের গায়ে হাত কেন’ এবং ‘পালাইছে পালাইছে, স্বৈরাচার পালাইছে’-সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘মধ্যরাতে হামলা কেন?’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন?’ এবং ‘বোনের হিজাব টানলি কেন?’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
১৯ দিন আগে

নীলফামারীর সৈয়দপুরে আহমেদ প্লাইউড কোম্পানির মালিকপক্ষের উসকানিতে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তবে স্থানীয় লোকজন ও আটকেপড়া যানবাহনের চালক-হেলপারদের প্রতিরোধে জনভোগান্তির এই ষড়যন্ত্রমূলক অবরোধ ভেস্তে গেছে।
১৯ দিন আগে

শ্রমিকরা কখনোই তাদের কর্মস্থলের ক্ষতি করতে পারেন না। যারা কারখানায় ভাঙচুর ও নাশকতা করছে, তারা বহিরাগত। নাশকতাকারীদের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।
২০ দিন আগে

সকাল সাড়ে ৯টার দিকে উত্তেজিত শ্রমিকরা হেমায়েতপুর বাসস্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানেও আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে।
২০ দিন আগে


